হে নবীন
তুমি হলে নতুন দিনের যাত্রী,
তুমি পারি দিবে অমাবস্যার অন্ধকারে ঢাকা
ভয়ঙ্কর সব রাত্রি।
হে নবীন
তুমি হলে নতুন দিনের সৈন্য,
তুমি ঘুচিয়ে দেবে আবহমান কালের
দু:খ বেদনা দৈন্য।
হে নবীন
তুমি হলে সোনালী দিনের সূর্য,
তুমিই পারো অন্যায়ের প্রতিবাদ করে
গড়ে উঠাতে রণ-তুর্য।
হে নবীন
তুমি হলে আগামী দিনের মুক্তি,
তুমিই দিতে পারো দুর্বল কে
অধিকার আদায়ের শক্তি।
হে নবীন
তুমিই হলে নতুন দিনের বন্ধু
তুমিই দূর করতে পার দারিদ্র্যতার
বিষাদ রূপ সিন্ধু।
হে নবীন
তুমি হলে আগামী দিনের হাতিয়ার
তোমার দ্বারাই তিরী হবে দেশ মাতৃকার
নব নব সব আবিষ্কার
হে নবীন
তুমি হলে নতুন দিনের বৃক্ষ
তোমার ছায়ায় প্রশান্ত হবে
দ্বীন ,দরিদ্র আর বৃদ্ধ।
হে নবীন
তুমিই হলে নতুন দিনের সেতু,
তোমার হাত ধরেই সব জয় হবে
গ্রহ ,নক্ষত্র আর ধূমকেতু।
হে নবীন
তুমি হলে আগামী দিনের মত বিস্তৃত,
তোমার দুচোখের দৃষ্টি পর্যন্ত
হবে এ মহাবিশ্বের সীমান্ত।
হে নবীন
তুমি হবে নতুন দিনের কুল
তুমিই হবে শত সহস্র পথহারাদের
পথ ফিরাবার কূল।
হে নবীন
তুমি হবে নতুন দিনের অভিধান
তোমার মাঝেই লেখা থাকবে দুঃখ থেকে ফিরিয়ে আনার
সুখের দিনের জয়গান
হে নবীন
তুমি হলে নতুন দিনের হিমালয়
তুমি পারবে রক্ষণশীলতার বাঁধ ভেঙ্গে ডেকে আনতে
সত্যের আলোয়
হে নবীন
তুমি হলে নতুন দিনের উত্তাপ,
তুমিই পারবে ছাই করতে ঘৃন্যকৃতির
নর পুরার মত অভিশাপ
হে নবীন
তুমি হবে আগামী দিনের পাখি
তোমার উড়ায় উদ্দীপ্ত হবে শতসহস্র
নিযুত দীপ্তিময় আঁখি
হে নবীন
তুমি হবে নতুন দিনের উত্তরণ,
তোমার মাঝে বায়ান্ন ,বাষট্টি আর একাত্তরের
সেই রক্তাক্তময় আন্দোলন।
হে নবীন
তুমি হবে নতুন দিনের জাফরান
তোমার গন্ধেই আপ্লুত হবে
নির্ঘুমতার অন্ধকারে ঢাকা সব নিষ্প্রাণ
হে নবীন
তুমি হবে আগামী দিনের ভাষ্যকার,
তোমার কণ্ঠেই প্রাণ স্পন্দিত হবে
আর্ত মানুষের হাহাকার।
হে নবীন
তুমি হলে নতুন দিনের দুর্গ,
তোমার মধ্যে রক্ষিত থাকবে বীরপ্রতীকের অম্লানে আকা
সেই সব ব্যক্তিবর্গ।
হে নবীন
তুমি হলে আগামী দিনের প্রদীপ,
তোমার আলোয় আলোকিত হবে
আলোহীন সব দ্বীপ।
হে নবীন
তুমি হবে নতুন দিনের প্রতিকৃতি,
তুমিই পারবে মুছে দিতে চিরতরে
অসত্য,অন্যায় আর দুষ্কৃতি।
হে নবীন
তুমি হবে আগামী দিনের তারুণ্য,
তোমার চঞ্চলতায় মুখর হয়ে উঠবে
অন্ধকার-ছন্ন অরণ্য।
হে নবীন
তুমি,তুমিই হবে নতুন দিনের আলপনা,
তোমার এ কাজের সাজে জ্যোতির্ময় হবে
বাস্তবতার আলপনা ।
No comments:
Post a Comment