অসীম শূন্যতা থেকে
আলোর পথে,
অসহনীয় অজ্ঞতা ছেড়ে
সত্যের সাথে ,
অপরিমেয় দিগ্বলয় ফেলে
তীরের পানে
রেখে যাও আমায়
নতুনের সনে ।
বৃথা আশা করি
ভুবনেতে থেকে,
পাইনা দেখা তারি
কষ্টের বাঁকে ,
ছন্দবদ্ধ রূপে
অপ্রকাশিত রেখে ,
খুঁজি ফিরি আমি তারে
প্রতি শাখে শাখে ।
সোনার সম্পদ ভেবে
আপন করি ,
হীরা মানিক ছেড়ে তাই
আঁকড়ে ধরি ,
অবশেষে যাই ফেলে
যা ছিল আমারি ,
বৃথা আশা মনে
যদি পরে পারি।না জানি, না জানি
পরে কিনা পাই ,
নিরন্তর খুঁজছি
যা আমি চাই ,
অবচেতন মনে
অন্তিম প্রয়াস ,
খুঁজে পাবই আমি এ
আমার আশ্বাস।
কিন্তু এ যেন
নিছক সোনা ,
দেখা দিলেও পরে
যায়না চেনা ,
তাই মিছে হয়
এত দিনের এত ভাবনা ,
পিছু ফেলে ভাবি
ঠিক করলাম কিনা।
No comments:
Post a Comment