অজ্ঞানতার অন্ধকারে যখন সারা ধরণী নিষ্প্রভ,
অদ্ভুত সব বেড়াজালে মানুষ যখন উদ্বেলি,
সত্যকে উদ্ঘাটন করতে মানুষ যখন স্তম্ভিত,
তখন এ ছায়া-লোকের কলঙ্ক ঢাক তে কে আসবে এগিয়ে,
কে আসবে নির্ভীকতার তুরঙ্গ চেপে সব বাধা পেরিয়,
সব সুখ কে বিসর্জন দিয়ে নতুন সুখের খোজ,
অগ্নিশিখার তরবারি হাতে প্রাণময়তা নিয়ে।
সে কি পারবে নিভৃতে গড়ে উঠা মিথ্যার প্রাচীর ভেঙ্গে দিতে?
সঞ্চারিত করতে মঙ্গলের গর্ভধারিণী শক্তিকে,
সে কি জাগাতে পারবে দেব লোকের সব দেবকে?
তবে সে যেন আবির্ভূত হয় এই কলঙ্কিত পৃথিবীতে,
তার আগমনে যেন চৈতন্য হয় কুয়াশা-ছন্ন মনুষ্যদিগের,
তার ভয়ে যেন ভীতি হয় ভীতি-হীন সব কাপুরুষের,
তবে সেই যেন থাকে এই নভ: এর নব চেতনা রূপে।
No comments:
Post a Comment