আমি এক রক্তঝরা গোলাপ,
আমার কাঁটার অগ্রভাগে জ্বলন্ত উত্তাপ;
যার তাপে পুড়ে যাবে ধরণীর যত শত পাপ।
আমার শিরায় শিরায় থাকবে শোষিতেরই রক্ত,
যার লালিমা দেখে শোষকের চোয়াল হবে শক্ত,
সে তার অন্তিম পরিণতি থেকে হবে না মুক্ত।
আমার পাতা থেকে প্রতিধ্বনিত হবে আর্তদের আর্ত চিৎকার,
আমি শান্ত হব তাদের সুখ দেখে আবার;
যখন পরবে চারদিকে তাদের জয়ধ্বনির জয়কার।
আমার বুক ভেসে উঠে যখন দেখি আমারই পায়ের গোঁড়ায়
শত সহস্র নিষ্পাপ মুখ কাঁদে আর শুধু চায়,
অবলা আমি পূরণ করতে পারি নাক তাদের অভিপ্রায়।
তবু আমার কাছে তারা পাবে জেগে উঠার ক্ষমতা ,
পাবে যতটুকু ছিল মোর ততটুকু হৃদ্বতা্,
যার মাঝে খুঁজে পাবে তারা তাদেরি উৎকর্ষতা।
No comments:
Post a Comment