Saturday, December 31, 2011

অলঙ্ঘনীয়


সন্ধ্যা নামে যখন ক্লান্ত হয় পৃথিবী,
শ্রান্ত হয়ে আসে
                   জীবনের সব দাবি।

বিষাদ নামে যখন ভেঙ্গে যায় মন,
তিক্ত হয়ে আসে
                   বেঁচে থাকার সব আয়োজন।

পরাজয় আসে যখন কমে যায় বিশ্বাস,
বিদ্রূপগুলো পুরিয়ে দায়
                    আবার জয়ের আশ্বাস।

বিপদ আসে যখন আসে তখন ভীতি,
কেঁদে উঠে মনে করিয়ে দেয়
                      অতীতের সব স্মৃতি ।

চোখ মুদে আসে যখন থেমে যায় সময়
মৃত্যু দ্বারে এসে ডাকে
                           চলো স্বর্গময় ।

1 comment:

  1. nice.. now try to write some fictions/features.

    ReplyDelete